বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আপিল বিভাগের রায় হাতে পেলেই নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, “মিডিয়ার হেডলাইন দেখে কোনো মন্তব্য করা সম্ভব নয়, রায় হাতে পাওয়ার পরই আমরা সিদ্ধান্ত নেব।”
\r\nবৃহস্পতিবার (২৯ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিইসি এসব কথা বলেন।
\r\nগতকালই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করার এবং নির্বাচন কমিশনের গেজেট কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করেছে। আপিল বিভাগে রায়ে বলা হয়েছে, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং সাংবিধানিকভাবে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম।
\r\nএ প্রসঙ্গে সিইসি আরও বলেন, \"আমরা আপিল বিভাগের রায় এখনও হাতে পাইনি। রায় পাওয়ার পর তার আইনগত দিক পরীক্ষা করে নির্বাচন কমিশন যা করণীয়, তা বাস্তবায়ন করবে।\"
\r\nএকইসাথে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, \"মিডিয়ার হেডলাইন দেখে মন্তব্য করা যায় না। আইনজীবীদের সাথে কোনো আলোচনা হয়নি।\"
\r\nইশরাক হোসেনের শপথ সংক্রান্ত বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়। সিইসি এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনাররা, আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ, এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব এড়িয়ে যান।





